× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

উচ্চ আদালত। ফাইল ছবি

উচ্চ আদালত। ফাইল ছবি

ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছেছে। 

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ রায়ের নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যা ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে স্বাক্ষরের পর নিয়মমাফিক এই নথি উচ্চ আদালতে পাঠানো হলো।

এর আগে গত ৭ জুন এই মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দেওয়া হয়। দণ্ডের পাশাপাশি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

আদালতের নির্দেশে বলা হয়েছে, জরিমানার অর্থ পরিশোধ করা না হলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করা হবে।

মামলার পর্যবেক্ষণে আদালত উল্লেখ করে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণের পাশাপাশি বিভিন্ন অঙ্গে জখম করার প্রমাণ মিলেছে। প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া তার স্ত্রী স্বপ্না আক্তার অপরাধ সংঘটনে সহযোগিতা করেছেন এবং স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। অপরাধ প্রতিরোধে কোনো ভূমিকা না রাখায় আদালত তাকেও সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা