× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ প্রতিনিধিদলকে জনপ্রশাসন উপদেষ্টা

প্রশাসনে জৌলুস ফেরাতে ‘মেরিটোক্রেসি’র বাংলাদেশ গড়তে চায় সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা বাংলাদেশের আমলাতন্ত্রের সংস্কার, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। নেইল গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শাহনাজ করিম এবং এশিয়া ফাউন্ডেশনের (বিএসইএ) টিম লিডার সারা এল টেইলর।

সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চান। এর জবাবে উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দল সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও তা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে। এর প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সরকার যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা