× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিবালয়ে প্রবেশে বাধ্যতামূলক হ‌চ্ছে অনলাইন রেজিস্ট্রেশন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৬ ০৮:৪৮ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ ব্যবস্থা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দর্শনার্থীরা পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারলেও নতুন ব্যবস্থায় আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে সাধারণ দর্শনার্থীরা ওয়ান-টাইম পাস বা এককালীন প্রবেশ অনুমতিপত্রের জন্য আবেদন করতে পারবেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একবার করতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তের সঙ্গে মিল রেখে রেজিস্ট্রেশন করার কথা বলা হ‌য়ে‌ছে। অনলাইনে ওয়ান টাইম পাস পেতে secpass.moha.gov.bd-এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স‌চিকাল‌য়ের গেট থেকে একটি আইডি কার্ড দেওয়া হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে কাজ বা সাক্ষাৎ শেষে কার্ডটি গেটে ফেরত দিতে হবে। তবে কোনো ব্যক্তি কার্ডটি ফেরত না দিয়ে সঙ্গে নিয়ে গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা