× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে আরও উৎসাহিত করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী সদস্যদের স্বীকৃতি দিলে তাদের মনোবল বাড়বে এবং তারা আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটা পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা সদস্যদের স্বীকৃতি দিতে চায় সরকার। এতে তারা উৎসাহিত হবেন এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে তাদের উৎসাহিত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি জানান, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যা মামলার তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া কয়েকজন সদস্য, দৌলদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণরক্ষায় বিশেষ ভূমিকা রাখা তিনজন নৌ পুলিশ সদস্য এবং মুন্সিগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে ভূমিকা রাখা তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে পুরস্কার তহবিল থেকে ২০ হাজার টাকা এবং একটি সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা