কবির হোসেন
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
শিল্পী আসিফ আকবর। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সংবাদমাধ্যমে প্রকাশিত গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন শিল্পী আসিফ আকবর।
গ্রেপ্তারের খবর নিয়ে জানতে চাইলে শনিবার রাতে প্রতিদিনের বাংলাদেশের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফ আকবরকে শুক্রবার রাতে এফডিসি থেকে আটক করে বলে একটি খবর শনিবার ছড়িয়ে পড়ে। সে খবরে বলা হয়, গীতিকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার করা হয় আসিফকে।
এর পরিপ্রেক্ষিতে শিল্পীর সঙ্গে যোগাযোগ করে প্রতিদিনের বাংলাদেশ। জবাবে আসিফ জানান, খবরটি স্রেফ গুজব।
আসিফকে গ্রেপ্তারের খবরের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, খবরটি সত্য নয়।
একই বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে নেই।