প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে শুক্রবার আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।
ওই কর্মকর্তা আরও জানান, আমরা রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুই ইউনিট পরে আরও দুইটি মোট চারটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।