× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: টাইম ম্যাগাজিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: টাইম ম্যাগাজিন

দুই দিনের সফরে আগামী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

ছফওয়ানুল করিম জানান, ১৪ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন ও পার্ক পরিদর্শন করবেন। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 

পরে তিনি চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাত্রিযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়ার) আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত থাকবেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডুলাহাজারা সাফারি পার্কে আগমন ঘিরে  শুক্রবার সকাল ৮টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক ও মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিবকে স্বাগত জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা