প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক। ফাইল ছবি
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
ঢাকা রেঞ্জ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, "অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো. রেজাউল করিম মল্লিক মহোদয় আজ ৪ জুন ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক আদেশে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই গৌরবময় অর্জনে ঢাকা রেঞ্জ পুলিশ পরিবারের প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্য গভীরভাবে আনন্দিত এবং গর্বিত"।
পোস্টে আরও বলা হয়, "আমরা পরম করুণাময়ের নিকট মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। তার বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ দেশ ও জাতির সেবায় আরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস"।