× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সমবেদনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৪২ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৫৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সমবেদনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা লেখেন, ‘শোক ভারাক্রান্ত হৃদয়ে আমি বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতী হীরাবেন মোদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় হীরাবেন মোদিকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মায়ের সঙ্গে আপনার মধুরতম সম্পর্ক ও তার প্রতি আপনার গভীর শ্রদ্ধা, প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘এটি এমন পারিবারিক মূল্যবোধকে প্রতিফলিত করে, যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, ‘শোকের এই সময়ে আপনার, আপনার পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আমাদের সমবেদনা রইল।’

প্রধানমন্ত্রী মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা