× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর দর্শন গভীরভাবে উপলব্ধি করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১৯:৫৪ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২২ ২০:১২ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে  জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছি। দেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে বঙ্গবন্ধুর দর্শন আরও গভীরভাবে উপলব্ধি করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে আমাদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ আরও গভীরভাবে চর্চা করতে হবে। সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য এ মতিন চৌধুরীর সভাপতিত্বে ড. তানভির হাসান, প্রফেসর ইমতিয়াজ এ. হোসেন, প্রফেসর আহমেদ আহসানুজ্জামান আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা