প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৯:৪৭ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে তিনজনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্তরা হলেন— মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা এবং মো. জাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে তাদেরকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।
শর্ত অনুযায়ী, এই পদে যোগদানের আগে তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।