প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৪:১৫ পিএম
সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনে দুদকের অভিযোগ থাকায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সানজিদার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।