× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম শ্রেণিতে বৃত্তির ৮০ শতাংশ যাবে সরকারি স্কুলে, ২০ শতাংশ কিন্ডারগার্টেনে: শিক্ষামন্ত্রী

বিবিসি বাংলা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০ পিএম

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফল উদ্বোধন করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফল উদ্বোধন করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস

পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী বলেন, “একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই কারণে আমরা ৮০ শতাংশ বৃত্তি দিয়ে দেব তাদের, আর ২০ শতাংশ বৃত্তি দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে”।

তিনি জানান, টেলেন্টপুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা