× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

সড়ক-রেল মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ, নৌ ও সেতু রাজিব আহসানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম

হাবিবুর রশিদ ও রাজিব আহসান। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

হাবিবুর রশিদ ও রাজিব আহসান। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মঙ্গলবার দেওয়া এক চিঠিতে তাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

দপ্তর বণ্টন অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন হাবিবুর রশিদ। আর মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বে থাকবেন।

প্রশাসন শাখা থেকে দেওয়া চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টনের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেই অনুযায়ী দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন হাবিবুর রশিদ। অন্যদিকে বরিশাল–৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মো. রাজিব আহসান।

তারেক রহমান নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দপ্তরও ইতোমধ্যে বণ্টন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা