× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজী এরতেজাসহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ পিএম

ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসান। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসান। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের কারণে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসান-সহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন।

 বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

আবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে পালানোর চেষ্টা করলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন বলে আদালতের কাছে দাবি করা হয়।

এদিকে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক-এর ঢাকার বিজয়নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম এবং সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই তিন ব্যক্তির বিরুদ্ধে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক।

আবেদনে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামী হিসাব পরিচালনায় সহায়তা করেছেন। ব্যাংকের নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে ১৪ জনের নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলা ও পরে বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন ঘটানোর অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, সব অভিযোগ বর্তমানে তদন্তাধীন। আদালতের এ আদেশ অনুসারে চার জনই দেশত্যাগ করতে পারবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা