× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভর্নর ড. আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, “যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে”।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে প্রস্তাবটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে।

সূত্র আরও জানায়, প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবারই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে অর্থমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন”।

দুপুর ২টার দিকে গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বেরিয়ে যান। তিনি পদত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়েই সেখান থেকে চলে যান।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। পরে নতুন অন্তর্বর্তী সরকার ১৪ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার নয় দিনের মাথায় গভর্নর পদে পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা