× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় স্বার্থ রক্ষা হলে চুক্তি হবে: এনসিটি নিয়ে বিডা চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১ পিএম

সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিটি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিটি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারার ক্ষেত্রে যদি জাতীয় স্বার্থ রক্ষা হয়, শুধু সে ক্ষেত্রেই চুক্তিটা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এই অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, আর বর্তমান নির্বাচতি সরকারও তা বিবেচনা করবে বলে মনে করেন তিনি।

সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের প্রধান সমুদ্র বন্দরের এনসিটি পরিচালনার ভার আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নানা আলোচনা-সমালোচনা হয়েছে, এমনকি আন্দোলন চলেছে, যাতে ব্যাহত হয়েছে ব্যবসা-বাণিজ্য।

নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়টি নিয়ে বৈঠকে কোনো দিকনির্দেশনা দিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “উনাকেই প্রথমবারের মতো আমরা আপডেট করেছি পুরা ইস্যুটা। সো উনি ওটা পুরাটা শুনে এটার যেটা ইম্পর্টেন্স উনি সেটার ব্যাপারে উনি খুব সিরিয়াস।

“আমাদের অনেকগুলো অনেক মিনিস্ট্রি তো ওখানে (বৈঠকে) ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো উনাদেরকে উনি কিছু নির্দেশনা দিয়েছে।”

এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়াটা ‘অন্তর্বর্তী সরকারের সময় শুরু’—এমন বক্তব্য এক সাংবাদিক তুললে আশিক চৌধুরী সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলেন, “না, এটা আসলে আপনি ভুল বলছেন, এটা তার পূর্ববর্তী প্রক্রিয়া।”

অন্তর্বর্তী সরকার এনসিটি ‘চুক্তির পক্ষে ছিল কি না’ আর বর্তমান সরকার কোন অবস্থানে—এমন প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “চুক্তির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন ব্যাপারটা তা না।

“আমি আবারও বলছি যে যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সে ক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এ রকম কথা ইন্টেরিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয়, কারেন্ট গভর্মেন্ট সিমিলার একটা পজিশন হয়তো নিবে।”

তিনি বলেন, “আসলে এটা প্রথম দিনের মিটিং। সো আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুড ড্র করা উচিত হবে না।”

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন—এমন প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, “না উনি আজকে… আমরা উনাকে ব্রিফ করেছি। উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি। উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডস দিয়েছেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা