× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী শ্রেণি হয়রানির উদ্দেশ্যে অনেক মামলা করে হাজার হাজার আসামি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

মন্ত্রী বলেন, “প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা মামলা, মাদক,  নারী ও শিশু বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে ৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷

“রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যােগ নিয়েছি৷ এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই বাছাই করে কি করা যায় দেখব৷”

তিনি বলেন, “পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত  হাজার হাজার আসামী করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে৷ এমন কিছু মামলা আছে৷ কিছু সুবিধাবাদী শ্রেনী৷ এরকম কিছু আমাদের নজরে এসেছে৷ এগুলো যাচাই বাছাই করে আমরা শনাক্ত করব৷ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷  মামলাবাজির মধ্যে দিয়ে কাউকে হয়রানি সেটা বন্ধ করতে হবে৷”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা