× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সঠিক সময়েই হবে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪ পিএম

সরকারের তরফ থেকে সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

সরকারের তরফ থেকে সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

সরকারের তরফ থেকে সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “না। স্থানীয় সরকার নির্বাচনের বিশেষ কতগুলো নিয়ম আছে তো সরকারি। যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব”।

তিনি আরও বলেন, “নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।”

সংসদে নারী আসনের প্রার্থী মনোনয়নের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, “এটা (নারী আসনের নির্বাচন) তো পার্লামেন্টের সিদ্ধান্ত হবে।”

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের আদর্শ ও নীতির সঙ্গে সম্পৃক্ততা, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের জন্য ত্যাগ-তিতিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। একই পরিবারের দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হবে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি”।

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এর কার্যালয় খোলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এটা আমরা চাইনি। আইনগতভাবে যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকে, তবে সে অনুযায়ী বিষয়টি দেখা হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা