× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ডের আদলে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু হচ্ছে: তথ্যমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬ পিএম

কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সব ক্ষেত্রে সরকারি সহযোগিতা স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে বলা হয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সব ক্ষেত্রে সরকারি সহযোগিতা স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে বলা হয়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আদলে দেশের সকল কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের সেবা পাবেন এবং কৃষি উপকরণ সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এক কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “স্মার্ট কৃষক কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত আমাদের অনেক আগেই নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এটি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বৈঠক করেছেন। আমাদের অঙ্গীকার ছিল, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড দেওয়া। সেই লক্ষ্যেই পাইলট প্রকল্পের মাধ্যমে এর কাজ শুরু হতে যাচ্ছে”।

কৃষকরা এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা এই কার্ডের আওতায় থাকবে। কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক ও বীজসহ সকল ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে। এর ফলে রাষ্ট্র সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবে”।

তিনি জানান, কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “আমরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির দিকে যাচ্ছি, যেন কোনো মধ্যস্বত্বভোগী বা লিকেজ না থাকে। একজন মোবাইল সিম ক্রেতা যেমন সরাসরি সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কোনো তৃতীয় পক্ষ থাকবে না”।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের সকল কৃষককেই এই কার্ডের আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে”।

তবে এর সঠিক সময়সীমা প্রস্তুতির ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা