× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ পিএম

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বিএনপি নতুন সরকার গঠনের পর দলটির রাজনৈতিক নেতাদের দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ রবিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর এসব সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনার, সরকার মনোনীত কর্মকর্তা বা ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০২৪-এর ধারার আওতায় নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

নিযুক্ত প্রশাসকরা হলেন: মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসকরা মেয়র ও পরিষদের সকল ক্ষমতা প্রয়োগ করবেন এবং সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসক নিয়োগ সাময়িকভাবে প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করলেও দ্রুত নির্বাচন না হলে স্থানীয় গণতন্ত্রের কাঠামো প্রশ্নের মুখে পড়তে পারে।

সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও আইনি প্রক্রিয়া শেষে নতুন পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে, তবে প্রজ্ঞাপনে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা