× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর বয়সীদের এনআইডি দেবে ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের ১৬ বছর ও ১৭ বছর বয়সি নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে ১৬ বছর পূর্ণ হওয়া বাংলাদেশি নাগরিকরা জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ রবিবার এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।

পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। তবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় এই বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর ফলে ১৬ বছর বয়সীরা নিবন্ধিত হলেও তারা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা