বাসস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১ পিএম
মার্কিন ডলার। ফাইল ছবি: রয়টার্স
বাজার স্থিতিশীল রাখা ও বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক রাখতে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে রবিবার এই ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রবিবার প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে। এর মাধ্যমে চলতি ফেব্রুয়ারি মাসে ডলার ক্রয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ মিলিয়ন ডলারে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সর্বমোট ৫ হাজার ৩৮১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতের গতি পুনরুদ্ধারে চলমান কৌশলের অংশ হিসেবেই বাজার থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।