বাসস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠান একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান”।
এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।