× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন: ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম

১৪ই এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। ছবি: ভিডিও থেকে

১৪ই এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। ছবি: ভিডিও থেকে

পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

 আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রবিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার। কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়। এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি”।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ভোটের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইস বলেন, “উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে”।

শপথের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন শেষ হবে জানিয়ে তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশআল্লাহ করব। ৯০ দিনের মধ্যে আমার সময় তো আছে”।

উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে উল্লেখ করে তিনি বলেন, “পোস্টাল ব্যালট চলবে উপনির্বাচনে। একটাই তো আমরা দিয়েই দিয়েছি। সেটা তো ভোট হয় নাই। আরেকটা বগুড়ার যেটা সেটা আমরা পোস্টাল ব্যালট দিব। নিবন্ধন যারা করেই ফেলছে সেগুলো তো আছেই তাদের কাছে, শুধু আমরা ভোটার লিস্ট পাঠাবো আর হয়তো বা দুই চার দিন সময় দেওয়া যেতে পারে। তারা অলরেডি প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। ভোটও তারা দিয়েছে। আমরা এখন নতুন করে আবার তাদের কাছে ব্যালট পাঠাবো”। 

একইসাথে সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার ইসি মাছউদ জানান, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলোর প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা