প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫ পিএম
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রমজান মাসেই বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিএনপির জাতীয়
স্থায়ী কমিটির এই সদস্য শনিবার রাতে সংবাদমাধ্যকে এ কথা জানান, যা তার ফেইসবুক পেইজে এক পোস্টেও
উল্লেখ করা হয়েছে।
সেখানে তিনি
বলেন, “জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে।
এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
“এই অধিবেশনে
অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন
করা হবে।”
এর আগে দুপুরে
তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রথমবারের
মতো শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন বাংলাদেশ সচিবালয়ে
তিনি অফিস করেন।
প্রধানমন্ত্রীর
কার্যালয়ে শনিবার প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন,
যেখানে তিনি তার দলের নির্বাচনি অঙ্গিকারগুলো পূরণে তৎপরতা শুরুর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর
উপদেষ্টা মাহদী আমিন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সেসব বিষয় সাংবাদিকদের
সামনে তুলে ধরেন।
তিনি বলেন,
“প্রথম যে মিটিংটা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনি
প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত
মুয়াজ্জিন সাহেবসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা
প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে।”
সংবিধান অনুযায়ী,
সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম
অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।
বারোই ফেব্রুয়ারি
সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন
বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি।
এরই মধ্যে সংসদ
নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির
নতুন সরকার এরইমধ্যে কাজ শুরু করেছে।
তবে বিএনপি
এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।
অন্যদিকে বিরোধী
দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। উপনেতা হয়েছেন
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন এনসিপির আহ্বায়ক
মো. নাহিদ ইসলাম।
গণঅভ্যুত্থানের
পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গৃহীত জুলাই জাতীয় সনদ অনুযায়ী, এবার বিরোধী দল থেকে
ডেপুটি স্পিকার হওয়ার কথা রয়েছে। বিএনপির নির্বাচনি ইশেতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি
রয়েছে।