× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’: ভারতীয় সহকারী হাইকমিশনার

বাসস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯ পিএম

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শনিবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: বাসস

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শনিবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: বাসস

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আন্তরিক ও অকৃত্রিম বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

মনোজ কুমার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। পরে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে তিনি জনসাধারণকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ কুমার বলেন, “বাংলা ভাষা আমাদের দুই দেশের একটি অভিন্ন বন্ধন। এটি কেবল একটি  অংশীদারি ভাষা নয়, বরং ভারত ও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে লালিত ও সংরক্ষিত একটি ঐতিহ্য।

“বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো কৃত্রিম সম্পর্ক নয়; এটি আন্তরিক ও অকৃত্রিম”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা