× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০ পিএম

শহিদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতীয় শহিদ মিনারে শনিবার ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় দেশের ভাষা আন্দোলনে শহিদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা