প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-তে প্রেষণে নতুন উপপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলালকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেখানে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।