× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

বাসস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১ পিএম

সিএনজি পাম্প। ছবি: বাসস

সিএনজি পাম্প। ছবি: বাসস

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

উপসচিব মুহাম্মাদ নাজমুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার যে সময়সূচি ছিল, তা পরিবর্তন করে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। যা আগামী ১৪ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫-২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে।

এছাড়া, আগামী ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা