× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি উপদেষ্টার পিএস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ পিএম

হাসনাত মোর্শেদ ভূঁইয়া। ফাইল ছবি

হাসনাত মোর্শেদ ভূঁইয়া। ফাইল ছবি

সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। তিনি ২৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে গত বছরের ১৮ আগস্ট তিনি সড়ক, রেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে একান্ত সচিব নিয়োগ দিয়ে সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যত দিন দায়িত্বে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।

তবে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর মাত্র আট মাসের মাথায় হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নতুন করে দায়িত্ব দেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা