× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধ্য করা হলে সেটি চাঁদা, মালিক-শ্রমিক সমঝোতায় নিলে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ পিএম

সচিবালয়ে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সচিবালয়ে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সড়কে বিভিন্ন পরিবহন থেকে মালিক-শ্রমিক সমিতি তাদের কল্যাণে সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা নয়; তবে কেউ দিতে চান না, কিন্তু তাকে বাধ্য করা হলে সেটি চাঁদা— এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।

সচিবালয়ে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “পরিবহনে চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে। আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো। কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে। তাদের সম্মতিতে। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না, বাট তাকে বাধ্য করা হচ্ছে—সেটা হলো চাঁদা।”

নিজের এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “এখন ধরেন, মালিক সমিতি আছে। তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে এরকমভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে অথবা দলের প্রভাবও থাকে।

“যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে।”  

তবে মন্ত্রণালয়ের অধীনে থাকা জায়গায় বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, “চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা