× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া: সংস্কৃতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২ পিএম

এবার বইমেলায় অংশ নিতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে না স্টল ভাড়া। গাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

এবার বইমেলায় অংশ নিতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে না স্টল ভাড়া। গাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং স্টল ভাড়া লাগবে না—নতুন সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

প্রথম দিন অফিসে যোগ দিয়ে সদ্য দায়িত্ব পাওয়া সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

বুধবার সন্ধ্যায় আসেন বাংলা একাডেমিতে। সেখানে সভাকক্ষে প্রকাশক ও একাডেমির কর্তৃপক্ষকে নিয়ে সভায় বসেন তারা।  

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও সচিব সেলিম রেজা তাদের স্বাগত জানান।

প্রকাশকরা তাদের নানা দাবি তুলে ধরলে সংস্কৃতিমন্ত্রী এবার বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন। তিনি সবাইকে মেলায় অংশ নিতে আহ্বান জানান। 

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে স্টলের জন্য আবেদন করা যাবে। সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা