× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা দ্রুতই জানবে জনগণ: উপদেষ্টা জাহেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১ পিএম

নতুন সরকার গঠনের পর বুধবার বিকালে প্রথমবার মন্ত্রিসভার বৈঠক হয়। সেখাান থেকে বেরিয়ে সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নতুন সরকার গঠনের পর বুধবার বিকালে প্রথমবার মন্ত্রিসভার বৈঠক হয়। সেখাান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

দুই দশক পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বুধবার বিকালে প্রথমবার মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা নির্দেশনা দিয়েছেন বলে জানান তার এই প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা।

সচিবালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের জাহেদ উর রহমান বলেন, “সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে—একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার। ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে।

“আপনারা জানেন আজকে এটা আসলে ক্যাবিনেট মিটিং ছিল না। এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল, যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম। আমরা উপদেষ্টা ক্যাবিনেটের পার্ট না। তারপরও এই কারণে এটা ফরমাল মিটিং না।”

সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোজার মাসের চ্যালেঞ্জগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান জাহেদ উর রহমান।  

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদেরকে বেসিক কয়েকটা কথা মূলত ক্যাবিনেটকে বলেছেন, সেটা হচ্ছে তারা যেন এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে—একটা ট্রান্সপারেন্ট এবং একটা এফেক্টিভ সরকার, সেটা নিয়ে তিনি খুব সিরিয়াসলি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।

“এর বাইরে খুব ইমিডিয়েটলি যে রমজান আসছে সামনে, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেইস করা যায় সেগুলো, আর একটা কথা হয়েছে যে আমরা শর্ট টার্মে ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে। সেটা তার আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।” 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা