প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ পিএম
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বুধবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজ বুধবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন তিনি।
এর আগে, ১০টায় গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাভারের উদ্দেশে রওনা দেয়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় নতুন প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন।
পরে বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।