× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫ পিএম

স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে মঙ্গলবার রাতে বা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে মঙ্গলবার রাতে বা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে মঙ্গলবার রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নতুন দায়িত্ব পালনের সূচনা করেন প্রধানমন্ত্রী। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। অনুষ্ঠানে আরও ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা