প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২০ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২১ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ মামুন শিবলীকে তার সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মামুন শিবলীকে এই পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।