বাসস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম
মন্ত্রিসভার সদস্যের শপণ গ্রহণ। ছবি: বাসস
সদ্য গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
এ বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে প্রথম কার্যদিবস শুরু করবেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর তিনটায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
এর আগে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী।