× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মন্ত্রিসভার ৪৯ সদস্যের ৪০ জনই নতুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭ পিএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। ছবি: বিএনপির মিডিয়া সেল

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। ছবি: বিএনপির মিডিয়া সেল

চব্বিশের গণঅভ্যুত্থানের ১৮ মাস পর নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান; আর দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের যে মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে, সেখানে নতুনদেরই আধিক্য।   

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী যে ৪৯ জন শপথ নিয়েছেন, তাদের মধ্যে ৪০ জনই এর আগে কখনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। 

বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। মঙ্গলবার শপথ নেওয়া এই নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ২৪ জন।

পূর্ণ মন্ত্রীদের তালিকায় থাকা ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন। তারা হলেন— এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

অভিজ্ঞ ৯ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হকের মন্ত্রিপরিষদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

এবারের মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যাদের প্রত্যেকেই এবারই প্রথম সরকারে অন্তর্ভুক্ত হলেন। এই তালিকায় রয়েছেন—এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এতে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ৬৮টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি আসনগুলোতে বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে প্রায় ১৫০ জনই প্রথমবারের মতো জাতীয় সংসদে পা রাখছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা