প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার বিদায়ী সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দায়িত্ব শেষে দেশেই থাকবেন বলে জানিয়েছেন বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “এখন দায়িত্ব শেষ। অবশ্যই দেশেই থাকব।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন আল্লাহ দিলে ব্যালট বাক্স ছিনতাই- এমন ঘটনা ঘটেনি। কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল সেটাও সাথে সাথে উদ্ধার করা গেছে। সব চেয়ে বড় ভাল লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।”
দেড় বছরে এই মন্ত্রণালয়ের কি দুর্বলতা দেখেছন এবং সেগুলো সমাধান করতে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তিনি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।
সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কি থাকবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে।
দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি জানান, অবশ্যই দেশে থাকবেন। কেউ কখনও বলতে পারবে না, তার কোনো আত্মীয় কারো কাছে সুপারিশ করেছে বলেও জানান তিনি।