প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫ পিএম
সংসদ সদস্য হিসেবে শপথ নেন এনসিপির নির্বাচিত ছয় নেতা। ছবি: ভিডিও থেকে নেওয়া
সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে তাদের শপথ পাঠ করান।
একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন এনসিপির এমপিরা।
এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি।
জামায়াত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।