× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগের গুঞ্জন, আইজিপি বাহারুল বললেন ‘পদত্যাগ করিনি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ফটো

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পাওয়া বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এই দাবি নাকচ করেছেন তিনি।

প্রথম আলোকে রবিবার রাতে তিনি বলেছেন, “আমি পদত্যাগ করিনি।”

২০২০ সালে অবসরে যাওয়া বাহারুলকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের আগ মুহূর্তে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা চলে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও।

এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ পদত্যাগ করেছেন এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইজিপির পদত্যাগ নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, রবিবার নির্বাচন-পরবর্তী এক সভায় আইজিপির পদত্যাগের বিষয়টি উত্থাপন করেছিলেন। তবে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দু-এক দিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের পর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা