বাসস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: বাসস
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।