× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ও তারেক রহমানকে জার্মানির অভিনন্দন, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বাসস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম

ঢাকাস্থ জার্মান দূতাবাস ভবন। ছবি: ঢাকাস্থ জার্মান দূতাবাস ফেসবুক

ঢাকাস্থ জার্মান দূতাবাস ভবন। ছবি: ঢাকাস্থ জার্মান দূতাবাস ফেসবুক

বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একইসঙ্গে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করে নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই”।

নির্বাচনি প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেছে জার্মান সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, “নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই”।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের বিবৃতি। ছবি: দূতাবাসের  ফেসবুক

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি।

বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে জার্মানি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা