প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম
ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “নির্বাচিতদের দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো হবে। এ নিয়ে গতকাল রাতেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাজ করেছেন। সংসদ বিষয়ক অন্যান ব্যাপারে আসিফ নজরুল কাজ করছেন। তবে কে শপথ পড়াবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”