× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানের পরও কমল নারী এমপি: জয়ী ৭ জনের মধ্যে বিএনপির ৬, স্বতন্ত্র ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে মাত্র সাত জন নারী সংসদ সদস্য হতে চলেছেন, ২০২৪ সালে ছিল ১৯ জন। ছবি কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদে মাত্র সাত জন নারী সংসদ সদস্য হতে চলেছেন, ২০২৪ সালে ছিল ১৯ জন। ছবি কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চব্বিশের গণঅভ্যুত্থান—যেখানে নারীদের বড় ভূমিকা ছিল, তারপরও হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে কেবল সাত জন নারী সংসদ সদস্য হতে চলেছেন। নির্বাচিত নারীদের মধ্যে ছয় জন বিএনপির প্রার্থী। আর একজন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গেলে একপর্যায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তবে এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনে জিতেছিলেন ২২ নারী। ২০২৪ সালের দ্বাদশ সংসদে সেই সংখ্যা কমে ১৯ হয়।   

২০১৮ সালের ভোটে ৬৮ নারী প্রার্থীর মধ্যে জয় পান ২২ জন, ২০২৪ সালে দ্বাদশ সংসদে ৯৬ নারী প্রার্থীর মধ্যে বিজয়ী হন ১৯ জন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নারী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। 

তাদের মধ্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

 


 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা