× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: বিবৃতিতে জাপার একাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪ পিএম

দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ: বিবৃতিতে জাপার একাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির এই শীর্ষ দুই নেতা অভিনন্দন জানান।

বিএনপি তথা তারেক রহমানের এই বিজয়কে দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ হিসেবে অভিহিত করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপির এই বিজয়ের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে এবং জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। একইসঙ্গে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে—যেখানে সকল দলমতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বিবৃতিতে আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে দেশের আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় থাকবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা