× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

বিএনপির বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দুতাবাস। ছবি: যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে


পোস্টে বলা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।”

এতে আরও উল্লেখ করা হয়, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা