অভিযোগ নাসীরুদ্দীন পাটোয়ারীর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪ পিএম
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: সংগৃহীত
শান্তিবাগ উচ্চ বিদ্যালয়সহ শান্তিবাগের দিকের কেন্দ্রগুলোতে রেজাল্ট পাবলিশে বাধা ও ভোট কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।
নিজের ভেরিয়ায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত ৯টা ৯ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
পোস্টে তিনি বলেন, “শান্তিবাগ উচ্চ বিদ্যালয়সহ শান্তিবাগের দিকের কেন্দ্রগুলোতে আমাদের রেজাল্ট পাবলিশ হতে বাধা সৃষ্টি করছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা ভোট কারচুপির চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “ঢাকা-৮ এর ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান- নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিন, ভোট কারচুপি রুখে দিতে এগিয়ে আসুন সবাই।”