× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট গণনা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪ পিএম

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনে চলছে ভোট গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনে চলছে ভোট গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিচ্ছিন্ন কিছু ঘটনার অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর অনেক স্থানে ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে।

এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। এরপরে আলাদা আলাদাভাবে গণনা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিলো, যা আজ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে।

প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সারাদিনে মোট কত শতাংশ ভোট পড়েছে—এ বিষয়ে এখন পর্যন্ত ইসি থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশে বাধা বা বের করে দেয়ার অভিযোগও উঠেছে। ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং জামায়াতের আমির শফিকুর রহমান এ ধরনের অভিযোগ করেন।

এছাড়া ময়মনসিংহ, গোপালগঞ্জ, ভোলা ও কুমিল্লার কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনায় দুইজন আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা